গ্যাসের সমস্যায় ভোগে না এমন লোককে খুঁজে পাওয়া দায়। ফাস্টফুড আর ব্যস্ত জীবনযাত্রার যুগে গ্যাস, অম্বল প্রায় ঘরোয়া রোগ হয়ে দাঁড়িয়েছে। কিছু ঘরোয়া উপায় আছে যেগুলো প্রয়োগ করলে গ্যাস দূরে রাখা যায়। প্রাকৃতিক ও সহজে পাওয়া যায় এমন সব জিনিস দিয়ে গ্যাস, বুকজ্বলা দূরে রাখুন-
কলা: সারাদিনে অন্তত দুটো কলা খান। পেট পরিষ্কার রাখতে জুড়ি মেলা ভার।
দুধ: পাকস্থলীর অ্যাসিডকে নিয়ন্ত্রণ করে অ্যাসিডিটি থেকে মুক্তি দেয় দুধ। একগ্লাস দুধ পান করলে অ্যাসিডিটি দূরে থাকে।
দারুচিনি: হজমের জন্য খুবই ভাল। এক গ্লাস জলে আধাচামচ দারুচিনির গুড়ো দিয়ে ফুটিয়ে দিনে ২ থেকে ৩ বার খেলে গ্যাস দূরে থাকবে।
মৌরির জল: মৌরি ভিজিয়ে রেখে সেই জল খেলে গ্যাস থাকে না।
জিরা: জিরা পেটের গ্যাস, বমি, পায়খানা, রক্তবিকার প্রভৃতিতে অত্যন্ত ফলপ্রসু।
লবঙ্গ: ২/৩টি লবঙ্গ মুখে দিয়ে চুষলে একদিকে বুকজ্বালা, বমিবমি ভাব, গ্যাস দূরি হয়। সঙ্গে মুখের দুর্গন্ধও দূর হয়।
এলাচ: লবঙ্গের মত এলাচ গুড়ো খেলে অম্বল দূরে থাকে।
পুদিনাপাতার জল: এক কাপ জলে ৫টা পুদিনাপাতা দিয়ে ফুটিয়ে খান। পেটফাঁপা, বমিভাব দূরে রাখতে এর বিকল্প নেই।
আদা: পেটে গ্যাস ও বদহজমজনিত সমস্যা সমস্যা সমাধানে আদা খুব উপকারী। খাবারে আদা যোগ করে বা কিছু পরিমাণ আদা চিবিয়ে রসটুকু গ্রহণ করলে পেটে গ্যাস প্রতিরোধ করা যায়। অথবা আধা ইঞ্চি পরিমাণ কাঁচা আদা নিন। তারপর অল্প একটু লবন মাখিয়ে খেয়ে ফেলুন। আদা খাওয়ার কিছুক্ষণ পর এক কাপ কুসুম গরম পানি খান। গভীর রাতে আর গ্যাস্ট্রিকের সমস্যা হবে না।
কাঁচা হলুদ: এক গ্লাস পানি একটি হাড়িতে নিয়ে চুলায় বসান। এর আগে এক ইঞ্চি পরিমাণ কাঁচা হলুদ পানিতে দিয়ে দিন। পানি অন্তত পাঁচ মিনিট ফুটতে দিন। তারপর নামিয়ে আনুন। পানি ঠান্ডা হলে হলুদ সহ খেয়ে ফেলুন।
Designed & Developed by TechSolutions BD