পেটে ব্যথা করার সবচেয়ে সাধারণ কারণ হল বদহজম হওয়া। যখনি কোন খাবার ভালোভাবে জারিত বা হজম হয় না, তখনি পেটে গ্যাস বা বিষাক্ত শ্লেষ্মা উৎপাদন হয়।
আধাজারিত খাবার শারীরিক চ্যানেলে অবরুদ্ধের সৃষ্টি করে। যাদের অনেকদিন যাবত বদহজমের সমস্যা রয়েছে,তাদের স্বাস্থ্যে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে।
আদাকে পাতলা করে টুকরা করে নিন। এর সাথে লেবুর রস ও বিট লবণ মিশিয়ে নিন। তারপর কিছু সময় রোদে শুকিয়ে নিন। তারপর একটি বোতলে সংরক্ষণ করুন। প্রতিবার খাবার পর এক টুকরো করে খাবেন। গ্যাস, ব্যথা ও বদহজম দূর করতে এটি সবচেয়ে ভালো উপায়।
২০ টি কালো কিশমিশ, আধা চামচ যষ্টিমধুর পাউডার, আমলার পাউডার ১চা চামচ, জিরার পাউডার ১চা চামচ, মৌরি বীজের পাউডার আধা চা চামচ, শুকনো আদা পাউডার ১/৪ চামচ, এলাচগুড়া ১/৪ চামচ নিন। এবার সবগুলোকে একত্রিত করে পানিতে মিশিয়ে নিন। প্রতিদিন দুইবার এই ঔষধটি পান করুন।
Designed & Developed by TechSolutions BD