Happy Home & Healthcare Prokashoni

আরো তিন লক্ষন দেখা যাচ্ছে করোনা রোগিদের

Amar ShasthoBD || 2026-06-01 23:33:36

করোনাভাইরাস বা কোভিড-১৯ রোগটি এখন সারা বিশ্বে মহামারির আকার ধারণ করছে। এই ভাইরাসে আক্রান্ত হলে রেসপিরেটরিতে সমস্যা হয়। জ্বর, কাশি, শ্বাস প্রশ্বাসের সমস্যাই মূলত প্রধান লক্ষন। এটি ফুসফুসে আক্রমন করে। সাধারনত শুষ্ক কাশি ও জ্বরের মাধ্যমেই শুরু হয় উপসর্গ দেখা দেয়, পরে শ্বাস প্রশ্বাসে সমস্যা দেখা দেয়। সাধারনত রোগের উপসর্গগুলো প্রকাশ পেতে গড়ে পাঁচদিন সময় নেয়। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ভাইরাসটি ইনকিউবেশন পিরিয়ড ১৪ দিন পর্যন্ত স্থায়ী থাকে। তবে কিছু কিছু গবেষকের মতে এর স্থায়িত্ব ২৪ দিন পর্যন্ত থাকতে পারে। মানুষের মধ্যে যখন ভাইরাসের উপসর্গ দেখা দেবে তখন বেশি মানুষকে সংক্রমনের সম্ভাবনা থাকবে তাদের। তবে এমন ধারনাও করা হচ্ছে যে নিজেরা অসুস্থ না থাকার সময়ও সুস্থ মানুষের দেহে ভাইরাস সংক্রমিত করতে পারে মানুষ। শুরুর দিকে উপসর্গ সাধারন সর্দি-জ্বর এবং ফ্লুয়ের সঙ্গে সাদৃশ্যপূর্ন হওয়ায় রোগ নির্ণয়ের ক্ষেত্রে দ্বিধাগ্রস্থ হওয়া স্বাভাবিক। 

বিশ্বব্যাপি করোনা আক্রান্তদের উচ্চ মাত্রার জ্বর, একনাগাড়ে কাশি, গলাব্যাথা হচ্ছে। তবে এবার করোনার নতুন কয়েকটি লক্ষনের কথা বলা হচ্ছে। তাদের মধ্যে অন্যতম হলো ডায়রিয়া, প্রচুর বমি আর গন্ধ নেওয়ার অনুভুতি হারিয়ে যাওয়া। ব্রিটেনের নাক, কান ও গলা বিসেষজ্ঞদের দাবি, করোনা আক্রান্তদের গন্ধ নেওয়ার অনুভুতি হারিয়ে যাচ্ছে। যাদের এ ধরনের অনুভুতি হচ্ছে, তাদেরকে সেল্ফ আইসোলেশনে থাকার কথা বলছেন ডাক্তাররা।

Designed & Developed by TechSolutions BD