Happy Home & Healthcare Prokashoni

করোনার এই সময়ে যে কারণে এক জোড়া জুতাই পরবেন

Amar ShasthoBD || 2026-04-15 09:52:39

চারদিকে ছড়িয়ে পরছে করোনা। কম্পিউটারের মাউস, নোংরা ফেলার জায়গা, বিছানা ও দরজার হাতল; যেকোনো জায়গা থেকে ছড়াতে পারে করোনা। তাই চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, ঘরের বাইরে বের হলে মাস্ক পরতে। বারবার হাত ধৌত করতে। করোনা ঠেকাতে সামাজিক দূরত্ব মেনে চলতেও বলা হচ্ছে। আর এবার বলা হচ্ছে, করোনা ঠেকাতে বাইরে বের হলে সব সময়ই এক জোড়া জুতাই পরতে। 

ভাইরোলজিন্টিদের মতে, করোনার এই দুঃসময়ে ঘর থেকে বের হলে এক জোড়া জুতাই সবসময় পরবেন। আর বাইরে থেকে ফিরে এসে দ্রুত জুতা খুলে নিরাপদ জায়গায় রেখে দিন। তবে যে জায়গায় একবার রাখবেন; সেই জায়গায়ই বার বার রাখতে হবে। তার আগে জীবানুনাশক দিয়ে জুতা ভালো করে পরিস্কার করতে হবে। নাহলে জুতায় থাকা ভাইরাস বাড়ির ভেতরে ঢুকে যেতে পারে। আর জুতায় তিন থেকে পাঁচদিন বেঁচে থাকতে পারে করোনাভাইরাস। 

যুক্তরাজ্যের সেন্টার ফর এনভায়রমেন্ট, ফিশারিজ অ্যান্ড একুয়াকাল্টুরে সাইন্সের ওয়েমথ ল্যাবরেটরির ভাইরোলজিস্ট ড. লিসা ক্রস জানান, জুতায় তিন থেকে পাঁচদিন বেঁচে থাকে মরণ ভাইরাস করোনা। তাই তিনি করোনা এই সময়ে মাত্র এক জোরা জুতা পরতে বলছেন। তিনি বলেন, বাইরে যাওয়ার সময় প্রতিদিনই এক জোড়া জুতা পরে বের হন। আবার সেই জুতাই পরে বাসায় ফিরেন। এরপর জুতা প্রতিদিনই একই স্থানে রাখুন। 

খাবার বা পন্য সামগ্রী জীবানুমুক্ত রাখতেও তিনি পরামর্শ দিয়েছেন। লিসা ক্রস জানান, অনলাইনে খাবার বা পন্য সামগ্রী কেনার পর অবশ্যই ভালো করে সাবান-পানি দিয়ে পরিস্কার করুন। আর খাবার মুড়ে দেওয়া আগের প্যাকেটটি দূরে সরিয়ে রাখুন। নতুন পাত্রে খাবারগুলো রাখুন।  

Designed & Developed by TechSolutions BD