বর্তমানে সারাবিশ্ব কাপঁছে করোনা ভয়ে। বিশ্বে লক্ষাধিক মানুষ আক্রান্ত এইভাইরাসে । এই আতম্কের আবহে হঠাৎ করেই একটি খবর ভাইরাল হয়ে যায়। একদম পরিস্কার করে কামিয়ে ফেলতে হবে দাড়ি ! একেবারে ঝকঝকে করে দাড়ি কামালেই নাকি করোনাভাইরাসের সংক্রমন থেকে নিজেকে বাচানো সম্ভব !
কোথা থেকে জানা গেলো এই অদ্ভুত উপায়? মার্কিন যুক্তরাষ্টের স্বাস্থ্য সংস্থা সিডিসি বা সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশনের একটি সচিত্র মিডিয়ায়। আর এই নির্দেশিকা অনুযায়ী, দাড়ি কামিয়ে ফেলতে শুরু করেন আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশের হাজার হাজার মানুষ। প্রসঙ্গত, প্রথম বিশ্বযুদ্ধের সময় সঠিকভাবে গ্যাস মাস্ক পরার জন্য হিটলারকেও তার লম্বা দাড়ি কেটে ফেলতে হয়েছিল। ফলে গ্যাস মাস্কের জন্যই হারিয়ে গিয়েছিন হিটলারের দাড়ি ওয়ালা মুখের ছবি !
দাড়ি কামিয়ে ফেললেই কি করোনাভাইরাসের সংক্রমন ঠেকানো সম্ভব হবে? কেন এত অদ্ভুত নির্দেশিকা জারি করেছিল সিডিসি? জানাগেছে, ২০১৭ সালের নভেম্বর মাসের একটি পোস্টে সম্পূর্নভাবে দাঁড়ি-গোঁফ কামিয়ে নেওয়ার কথা বলা হয়েছিল। মূলত পরিস্কার-পরিচ্ছন্নতাথাক্র মাধ্যমে ব্যাক্টেরিয়া, ছত্রাক ও ভাইরাসের ষংক্রমন থেকে নিজেকে সুরক্ষিত রাখার পরামর্শ দেওয়া হয়েছিল ওই সচিত্র নির্দেশিকা।
এই উপায়ে করোনা ভাইরাসের সংক্রমন ঠেকানো কোনো ভাবেই সম্ভব নয় । এমনটাই মত বিশেষজ্ঞদের । এই করোনাভাইরাস থেকে রক্ষা পেতে তাই যে যে নিয়মগুলো অনুসরন করতে বলেছেন চিকিৎসকেরা সেই গুলো যথাযথভাবে পালন করা জরুরি ।
এখনো পর্যন্ত এই ভাইরাসের ওষুধ বা প্রতিষেধক আবিস্কার হয়নি। কিন্তু কিছু নিয়ম বা সাবধানতা যদি আমরা পতিনিয়ত অনুসরণ করি ,তাহলে হয়তো এই রোগ থেকে রক্ষা পেতে পারি। আসুন সেগুলি সম্প্রর্কে জেনে নেওয়া যাক-
কমপক্ষে ২০ সেকেন্ড ধরে ভালো করে হাত ধুতে হবে। ভালো করে হাত না ধুয়ে চোখে, মুখে বা নাকে হাত দেওয়া যাবেনা। অসুস্হ থাকলে বাড়িতেই তাকার চেষ্টা করুন এবং চিকিৎসকের পরামশৃ মেনে চলুন। হাচি-কাশি বা সর্দির সময় রুমালের বদলে টিস্যু ব্যবহার করুন। নিজেকে সবসময় পরিস্কার রাকার চেষ্টা করুন। উপযুক্ত মাস্ক ব্যবহার করুন।
Designed & Developed by TechSolutions BD