করোনাভাইরাসের সংক্রমন রোধে হাত ধোয়ার পাশাপাশী নাক-মুখ ঢাকা মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মাস্ক ব্যবহারের পর অবশ্যই পরিস্কার করতে হবে। অপরিস্কার মাস্ক পরলে আক্রান্ত হতে পারেন করোনা সহ অনেক রোগে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ( ডব্লিউএইচও ) পরিবর্তিত নির্দেশিখায় মাস্ক পরার নির্দেশ দিয়েছে। আর ব্যবহার করা মাস্ক জীবানুমুক্ত করতে পরামর্শ দিয়েছে।
গেঞ্জির কাপরের মাস্ক সবচেয়ে ভালো। যেভাবে মাস্ক জীবানুমুক্ত করবেন-
১. ঘরে ফিরে দড়ি, ফিতে বা রাবার ব্যান্ডের অংশ ধরে মাস্ক খুলতে হবে। সরাসরি মাস্ককে হাত দেয়া যাবে না। সাবান পানিতে ভিজিয়ে ধুয়ে নিন। রোদে শুকাতে দিন, তাতে মাস্ক জীবানুমুক্ত হবে।
২. গরম পানি ও লবন দিয়ে মাস্ক ফুটিয়ে নিতে পারেন। এর পর রোদে শুকাতে দিন, শুকিয়ে যাওয়ার পর ইস্ত্রি করুন।
৩. ভেজা মাস্ক পরবেন না। এতে সংক্রমিত হওয়ার ঝুকি বাড়ে।
৪. ধুতে না চাইলে সার্জিক্যাল মাস্ক ব্যবহার করুন। এই মাস্ক একবার ব্যবহারের পর ফেলে দিতে হয়।
৫. বাইরে গেলে দুটি মাস্ক ব্যাগে রাখুন। মুখে বাধা মাস্কঁ কোনো কারণে নষ্ট হলে বা ভিজে গেলে অন্যটি ব্যবহার করুন।
Designed & Developed by TechSolutions BD