Happy Home & Healthcare Prokashoni

ভেষজ ভালো থাকার ঘরোয়া দাওয়াই

Amar ShasthoBD || 2026-05-31 07:18:20

হাঁচি-কাশির সঙ্গে মাথা ব্যথা, চোখ-নাক দিয়ে পানি পড়া ইত্যাদি এখন স্বাভাবিক সমস্যা। তবে কিছু ঘরোয়া পদ্দতি অবলম্বন করলে এসব জটিলতা এড়ানো যায়। 

দারুচিনি-পানি

ঠান্ডা লাগা প্রতিরোধে দারচিনির জুড়ি মেলা ভার। এটি একটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক; অ্যান্টি-অক্সিডেন্টের ভালো উৎসও। গরম পানিতে কয়েক টুকরা দারুচিনি ফেলে ফুটিয়ে প্রতিদিন পান করতে পারলে শ্লোষ্মাজনিত সমস্যা দূর হয়। এ ছাড়া সাইনাস ও মাইগ্রেনের সমস্যাও কমিয়ে আরাম দেয় এই পানীয়। 

আদা, লেবু ও মধু                                                               

সর্দিকাশির মতো অসুখে আদা বেশ উপকারী। আদায় থাকা অ্যান্টি-ইনফ্লামেটরি ও অ্যান্টি-অক্সিডেন্ট ঠান্ডা লাগা প্রতিরোধ করে। এক কাপ পানির মধ্যে আদা কুচি ফেলে ফুটিয়ে লেবুর রস ও মধু মিশিয়ে পান করলে শীতের অসুখের হাত থেকে বাঁচা যাবে। দেহে জমে থাকা টক্সিন দূর করতেও এটি বেশ কার্যকর।

Designed & Developed by TechSolutions BD