Happy Home & Healthcare Prokashoni

এই ঘরবন্দি সময়ে খিদে না পাওয়ার কারন কী?

Amar ShasthoBD || 2026-05-30 12:44:42

করোনাভাইরাসের মহামাড়ীর যেরে লকডাউন চলছে। লকডাউনের মধ্যে অনেকেই খিদে না পাওয়ার সমস্যায় ভুগছেন। সবাই জানেন, পর্যাপ্ত আহার আমাদের শরীরের চালিকাশক্তি এবং আমাদের শরীরে পুষ্টি সরবরাহ করে। 

মাসিক অবসাদই তার প্রধান কারণ বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। 

খিদে না পাওয়া মানেই শরীরে বা মনের মারাত্বক সমস্যা। তাই বিষয়টি অবহেলা না করে সঙ্গে সঙ্গে পরামর্শ নিন চিকিৎসকের। 

খিদে না পাওয়ার কারন : 

  • মাত্রাতিরিক্ত উদ্বেগ খিদে এবং হজমশক্তি কমিয়ে দেয়। তাই সবার আগে মন শান্ত রাখতে হবে। 
  • হতাশা খিদে না পাওয়ার আরেকটি কারন। অত্যধিক হতাশা থেকে মস্তিস্কে ভারসাম্যহীনতা দেখা দিতে পারে। যা শরীরের সঙ্গে মানসিক অবস্থাও বদলে দেয়। ফলে, খিদে কমে যায় স্বাভাবিক ভাবেই। কমাতে হবে উদ্বেগ। 
  • কখনও কখনও প্রচন্ড টেনশনে বমি বমি ভাব থেকেও খিদে কমে যেতে পারে। বদহজম দেখা দিতে পারে। তাই যেভাবেই হোক টেনশন লেভেল কমাতে হবে।

Designed & Developed by TechSolutions BD