Happy Home & Healthcare Prokashoni

ঘরবন্দি সময়ে শিশুর মন ভালো রাখার উপায়

Amar ShasthoBD || 2026-08-28 14:39:35

করোনার প্রাদুর্ভাব ঠেকাতে লকডাউন চলছে। এ সময়ে খারাপ পরিস্থিতির মুখোমুখি হচ্ছে শিশুরা। বাইরে বের হওয়ার কোনও সুযোগ নেই বললেই চলে। তবুও বাজার হাট, ইত্যাদি করার অজুহাতে দিনে হয়তো একবার বের হন। কিন্তু কখনো ভেবে দেখছেন আপনার বাড়ির ক্ষুদে সদস্যটার অবস্থা কি? 

আসলে আমরা হয়তো এই লকডাউন জিবনটাকে একদিনে মেনে নিতে পেরেছি। কিন্তু তাদের মধ্যে তো এতটাও জ্ঞান নেই। আপনার বকুনিতে হয়তো সে বাড়ি থেকে বের হচ্ছে না, ঠিকই, কিন্তু তাতেই বিপদ। মনের মধ্যে তৈরি জটিল রোগ, যার নাম ডিপ্রেশন। 

আমরা ভাবি ডিপ্রেশন শুধু বড়দেরই হয়। তা কিন্তু একদমই নয়। ছোটদেরও ডিপ্রেশন হয়। যাকে ডাক্তারি পরিভাষায় চাইল্ডহুড ডিপ্রেশন বলা হয়। কিন্তু ছোটদের মন ঠিক করবেন কিভাবে? অবশই এর জন্যে মনবৈজ্ঞানিকের সঙ্গে যোগাযোগ করা দরকার। তবে চাইলে বাড়িতে বসেও ক্ষুদের মন কিন্তু আপনি ঠিক করতে পারেন। 

প্রথমত, তাকে বাড়ির ভিতরেই খেলাধুলা করান। তার যা মন চায় তাই করতে দিন। দুষ্টুমি করলে বকা দেবেন ঠিক, কিন্তু পরক্ষণে তাকে আদরও করতে হবে আপনাকেই। এছাড়া তাকে প্রায়শই ভালো কিছু রেধে খাওয়ান, তবে অবশ্যই সেটা আপনার সাধ্যের মধ্যে হতে হবে। 

দ্বিতীয়ত, সাংসারিক অশান্তি মাঝেমধ্যে প্রত্যেকটি বাড়িতেই হয়। কিন্তু সেটা এই মূহুর্তে না করাই ভাল। এই অশান্তির ছাপ শিশুমনে গভীরভাবে পড়ে।

Designed & Developed by TechSolutions BD