Happy Home & Healthcare Prokashoni

ঘরবন্দি সময়ে বাতের ব্যথা? রইল কিছু টিপস

Amar ShasthoBD || 2026-10-15 17:41:47

করোনার প্রাদুর্ভাবের কারণে ঘরবন্দি সময় কাটছে। এ সময় সবচেয়ে ঝুঁকির মধ্যে রয়েছেন বয়স্ক ব্যাক্তিরা। 

বার্ধক্যের কারনে হয়তো সেভাবে বাইরে যাওয়া হতো না। যদিও বা যেত সেটা বাড়ির সামনে কিছুটা রাস্তা কিংবা স্থানীয়  এলাকার কোনও পার্ক। কিন্তু এই করোনার দাপটে তাও বন্দ। হ্যাঁ কথা হচ্ছে বাড়ির বয়স্ক মানুষদের জন্য। এমনিতেই ষাটোর্ধ্ব অনেক প্রবীণ নাগরিকদের শরীরে বাসা বেধেছে বাত। আর সেই ব্যথার উপসম পেতে অনেকেই মর্নিং ওয়াক বা ইভেনিং ওয়াকে বের হতেন। কিন্তু বর্তমানে সেগুলি করা যাচ্ছে না। 

তবে কয়েকটি ঘরোয়া টোটকায় এই সমস্যা থেকে কিছুটা হলেও মুক্তি পাবেন আপনার বাড়ির বয়স্করা। 

রসুন তেলঃ এই ব্যথা থেকে মুক্তি পেতে রসুন তেলে জুড়ি মেলা ভার। গাঁটের ব্যথা কমাতে এক কোয়া রসুন কুচিয়ে অল্প গরম তেলে মিশিয়ে নিন। 

দুগ্ধজাত দ্রব্যঃ এই সময় যতটা পারবেন দুধ, দই কিংবা পনির খান। আসলে দুগ্ধজাত দ্রব্যে ক্যালশিয়াম থাকে, যা হাড়কে শক্তিশালী ও মজবুত করে। পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। যা এই সময় অত্যন্ত জরুরি। 

ব্রকোলিঃ অনেকেই হয়তো জানেন না যে উচ্চমানের ভিটামিন সমৃদ্ধ সবজি হলো ব্রকোলি। এটা হাড়কে শক্তিশালী করতে সাহায্য করে। তাই এই সময় একটু হলেও ব্রকোলি দিয়ে কোনপদ খাওয়া উচিত।

Designed & Developed by TechSolutions BD