টুথপেস্ট দিয়ে দাঁত মাজলে নভেল করোনাভাইরাস (কভিড-১৯) থেকে সংক্রমিত হওয়ার ঝুকি কমে বলে জানিয়েছেন ব্রিস্টল ইউনির্ভাসিটির ইমেরিটাস অধ্যাপক প্রফেসর মার্টিন অ্যাডি।
ব্রিটিশ ট্যাবলয়েড পত্রিকা দ্যা সানের সঙ্গে আলাপকালে ব্রিটেনের সাবেক বর্ষসেরা ডেন্টিস্ট মার্টিন বলেন, টুথপেস্ট যে ডিটারচেন্ট বা পরিস্কারক থাকে তা হ্যান্ড ওয়াশ জেলের মতোই। এটি তিন থেকে পাঁচ ঘন্টা সুরক্ষিত রাখতে পারে। মার্টিন জানান, প্রতিবার বাইরে যাওয়ার আগে দুই মিনিট দাত ব্রাশ করা উচিত। তাতে সংক্রমনের ঝুঁকি অনেকটাই কমে যেতে পারে।
আমরা সবাই হাত ধোয়ার কথা বলছি। বলা হচ্ছে হাত না ধুয়ে চোখ-মুখ নাক স্পর্শ করা যাবে না। কিন্তু কেউ মৌখিক স্বাস্থ্যবিধির গুরুত্ব নিয়ে কথা বলছেন না। শপিং অথবা যেকোনো কাজে বাইরে যাওয়ার আগে ব্রাশ করা উচিত।
নার্সিংহোমে যারা থাকেন নিয়মিত দাত মাঝলে তারাও সূফল পেতে পারেন এমন মন্তব্য করে মার্টিন বলেন, কভিড-১৯ থেকে মুক্তি পেতে মাস্কের কথা বলা হচ্ছে, কারন এটি লালার ড্রোপলেট থেকে ছড়ায়। একই সঙ্গে দাত মাজাও সুরক্ষবচ হিসেবে কাজ করবে। টুথপেস্টের জীবানুবিরোধী কার্যক্ষমতা তিন থেকে পাচঁ ঘন্টা থাকে, যেটি লালার ভাইরাসের উপস্থিতি কমায় অথরা সংক্রমন ঠেকায়।
মার্টিনের পরামর্শ, বাইরে যাওয়ার আগে ব্রাশ করার পর মুখ ধোয়ার দরকার নেই। শুধুমাত্র মুখের অতিরিক্ত টুথপেস্ট থু-থু দিয়ে ফেলে দিতে হবে।
Designed & Developed by TechSolutions BD