সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। করোনাভাইরাস এদেশে ছড়িয়ে পড়ার পর থেকেই আতংক তৈরি হয়েছে। শিশুদের শরিরেও পাওয়া যাচ্ছে এই ভাইরাস।
কারো শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলে এই রোগ সংক্রমনের আশম্কা রয়েছে। এই অবস্থায় শিশুদের সুস্থ্য রাখাই সবচেয়ে শুরুত্বপূর্ন । এই রোগ দুরে রাখতে শিশুদের এমন খাওয়া-দাওয়া করাতে হবে যাতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা তাৎখণিকভাবে বেড়ে যায়। বিশেষজ্ঞরা বলেছেন, এজন্য ফলের মত পুষ্টিকর ও ভিটামিনসমৃদ্ধ খাবার ধাওয়া জরুরি। করোনাভাইরাসের কোনরকম লক্ষন দেখা দিলে তা অবহেলা না করে ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার।
হাচিঁ-কাশি থেকে এই রোগ ছড়াতে পারে, তাই মাস্ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। মাস্ক বারবার ঠিক করার জন্য অনেকেই মুখে হাত দিচ্ছেন। মাস্কে হাত না দেওয়া পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। করোনাভাইরাসের কোনো লক্ষন দেখলে যতো শিগগিরই সম্ভব পরীক্ষা করিয়ে নিন।
এই রোগের লক্ষন কী সে ব্যপারে আপনার সন্তানকে জানিয়ে রাখুন। তাদের বলুন বারবার হাত ধুতে, সম্ভব হলে সাবান দিয়ে। হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। ইউনিসেফের পরামর্শ হল, সন্তানকে এখন স্কুলে না পাঠানোই ভালো, কি করে ভালো করে হাত ধুতে হয় সন্তানকে সেটা শেখান। মুখ ঢেকে হাচঁতে ও কাশতে সেখান। হাচিঁ ও কাশির সময় রুমাল অথবা টিস্যু পেপার ব্যবহার করা অভ্যাস করান। হাচিঁ ও কাশির পরে প্রতিবার সাবান দিয়ে হাত ধুতে বলুন। এখনো পর্যন্ত এই রোগের টিকা আবিস্কৃত হয়নি। তাই আপনার সন্তান যাতে উপযুক্ত খাওয়া-দাওয়া করে এবং এই রোগের প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলে পারে সে দিকে নজর দিন।
Designed & Developed by TechSolutions BD