হিটস্ট্রোক প্রতিরোধ
আইভি খান ওয়াহিদ || 2026-08-23 02:04:08
জলবায়ু পরিবর্তনের প্রভাবে বদলে যাচ্ছ আবহাওয়া। প্রতিকূল রুপ ধারণ করছে পরিবেশ। বৃদ্ধি পাচ্ছে পৃথিবীর উষ্ঞতা। বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। উচ্চ তাপমাত্রায় বা অতিরিক্ত গরমে যে কারোই হিটস্ট্রোক হতে পারে। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের হিটস্ট্রোকে আক্রান্ত হওয়ার সম্ভবনা বেশি। তাই হিটস্ট্রোক প্রতিরোধে করণীয়গুলো জেনে নেই-
- তীব্র রোধ এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। প্রয়োজনে ছাতা কিংবা অন্যান্য রোদে প্রতিরোধী সরঞ্জাম ( যেমন: হ্যাট,ক্যাপ ) ব্যবহার করা যেতে পারে।
- কাজের ফাঁকে ফাঁকে প্রচুর পানি পান করতে হবে। বেশি ঘেমে গেলে স্যালাইন, শরতব, জুস ইত্যাদি খাওয়া যেতে পারে।
- দিনে একাধিকবার গোসল করা যেতে পারে।
- গরমকালে ঢিলে-ঢালা হালকা সুতির কাপড় পরিধান করাই নিরাপদ।
- যারা নিয়মিত মানুসিক রোগের ওষুধ,উচ্চরক্তচাপের ওষুধ,ইনসুলিন, অ্যান্টিহিস্টামিন গ্রহণ করেন তাদের গরমের সময়টাতে চিকিৎসকের পরামর্শমতো চলা উচিত।
- গরমের সময় এলকোহল কিংবা উচ্চমাত্রার ক্যাফেইনজাতীয় তরল গ্রহণ থেকে বিরত থাকা জরুরি।
- কোথাও পার্ক করা আবদ্ধ গাড়িতে কিংবা উন্মাক্ত খোলা স্থানে কোন শিশু বা বৃদ্ধকে একা রাখা যাবে না। এতে তাদের হিটস্ট্রোকের সম্ভবনা বেড়ে যায়।