ম্যামোগ্রাফি হলো স্তনের বিশেষ ধরনের এক্সরে পরীক্ষা। সাধারণ এক্সরে পরীক্ষার চেয়ে এতে তেজস্ত্রিয়তার মাত্রা অনেক কম। এ পরীক্ষায় স্তনটিকে আল্ট্রাসেনসিটিভ এক্সরে মেশিনের গায়ে লাগিয়ে কম ভোল্টেজ এবং বেশি এম্পিয়ার মাত্রার এক্সরে স্তনের ভিতর দিয়ে পাঠানো হয়। এতে রিডিয়েশন এর মাত্রা থাকে ০.১ সিগাই এর মতো যা অপেক্ষাকৃত নিরাপদ। ম্যামোগ্রাফি পরীক্ষার মাধ্যমে হাতে যাচাই করে যে সকল স্তন টিউমার পাওয়া যায় না সে সকল টিউমার এক্সরে তে ধরা পরে। টিউমারটি ক্যান্সার না নিরীহ শ্রেণির তার ম্যামোগ্রাফি পরীক্ষায় অনেক সময় ধরা পড়ে তবে তা নিশ্চিত করতে অবশ্যই বায়োপসি করা প্রয়োজন। মহিলাদের বয়স ত্রিশ এর উর্ধ্বে গেলে ম্যামোগ্রাফি পরীক্ষাটি সঠিক ফলাফল দেয়। এর কম বয়সী মহিলাদের স্তনের টিউমার নির্ণয়ের জন্য আল্ট্রাসনোগ্রাফি পরীক্ষা। বেশি কার্যকর। তবে সব মিলিয়ে শতকরা ৯৫ ভাগ ক্ষেত্রেই ম্যামোগ্রাফি পরীক্ষাটি সঠিক ফলাফল দেয়। টিউমার তা ১০০% নিশ্চিত করার পরীক্ষা অবশ্য বায়োপসি।
Designed & Developed by TechSolutions BD