নিজের মোবাইলটি পাশে নিয়ে ঘুমানোর বদ অভ্যাসটি কমবেশি আমাদের সবারই আছে। এই অভ্যাস যদি থাকে তবে আজই বন্ধ করতে হবে। কারণ ফোনের স্ক্রিনের নীল রশ্মি ঘুমের মারাত্মক ক্ষতি করে।
গবেষকদের মতে সেলফোনের রেডিয়েশনের দরুণ ঘুমের ব্যাঘাত ঘটে। তাই ঘুমানোর মসয় নিজের ফোনটি দূরে রাখাই ভালো। এছাড়া অনেকে ফোন চার্জে দিয়ে বিছানার পাশেই রেখেই ঘুমিয়ে পড়ে যা অনেক বেশি বিপদজনক কেননা অনেক সময় ফোন অতিরিক্ত চার্জের ফলে গরম হয়ে আগুন ধরতে পারে কিংবা বিস্ফোরণ ঘটতে পারে।
প্রতিদিনের কিছু প্রচলিত অভ্যাসের দরুণ আমাদের ফোন পাশে নিয়ে ঘুমানোর যে বদ অভ্যাস তৈরি হয়েছে তা এবং এর থেকে মুক্তির উপায় নিচে দেওয়া হলঃ
সেলফোন ব্যবহাকারীদের মধ্যে খুব অল্প মানুষই খুঁজে পাওয়া যাবে যারা অ্যালার্ম ঘড়ি ব্যবহার করেন। কেননা মোবাইলে অ্যালার্ম দিয়ে বিছানার পাশে মোবাইল রেখে দেয় ফলে দেখা যায় একটু পর পর মোবাইল ঘাটাঘাটি করে ঘুমের ব্যাঘাত ঘটাচ্ছেন। সকালে ঘুম থেকে ওঠার জন্য যদি আপনি আপনার ফোনটিই ব্যবহার করতে চান তবে এইক্ষেত্রে একটা সহজ উপায় হল আপনার ফোনটিকে বিছানা থেকে দূরে ওয়ারড্রোপ, ডেস্ক কিংবা টেবিলের উপরে রাখুন। এর একটা বাড়তি সুবিধা হল সকালে অ্যালার্ম বাজলে আপনি ঘুম থেকে উঠতে বাধ্য হবেন অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমিয়ে পরার পরিবর্তে।
অনেকেই আছেন যারা হয়তো সবসময়ই গুরুত্বপূর্ কল ধরতে হয় তাই তারা নিজের ফোনটি পাশে রাখতেই পছন্দ করেন। কিন্তু নিরাপদ একটা দূরত্বে ফোন রেখেও দরকারি কলগুলো ধরা সম্ভব। এক্ষেত্রে “ Do Not Disturb” মুডটি খুব কার্যকর কেননা এর সাহায্যে আপনি ইমেইল ও অন্যান্য নোটিফিকেশনের অ্যালার্ট বন্ধ করে দরকারি নাম্বারগুলো থেকে কল আসার অপশন চালু করতে পারবেন। এই ফিচারটি কমবেশি সব অ্যানড্রয়েড এবং উইন্ডোজ ফোনে রয়েছে।
অনেকেই আছেন যাদের ঘুমানোর সময় গান শোনার অভ্যাস রয়েছে। ফলে দেখা যায় গান ছেড়ে হেডফোন কানে দিয়ে মোবাইল পাশেই রেখে দেয়। এই সমস্যার সমাধানের একটা উপায় হল ব্লুটুথ হেডফোন। এই হেডফোনের সুবিধা হল এটি ১০ মিটার দূরত্বে থেকে কাজ করে ফলে হেডফোন কানে দিয়ে ফোন দূরে রাখলেও গান শোনা যাবে।
ঘুমানোর সময় ফোন নিয় ঘুমাতে যাওযার বদভ্যাস ত্যাগের একটা সহজ উপায় হল নিজেকে বুঝানো যে রাত জেগে গেমস খেলা কিংবা ফেসবুকিং করা ঘুমের ব্যাঘাত ঘটানোর পাশাপাশি মানুসিক স্ট্রেস বাড়ায় যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। নিজেকে বুঝানোর পরে আপনার সেলফোনটি নিজের বিছানা থেকে যথাসম্ভব দূরে কোথাও রাখুন। বাজারে সেলফোন রাখার অনেক স্ট্যান্ড পাওয়া যায় এই রকম একটা স্ট্যান্ড নির্দিষ্ট সময় পর্যন্ত মোবাইল ব্যবহার করবেন এই সময়ের পরে আর ফোন ধরবেন না সকাল পর্যন্ত। এই রুটিনটি প্রতিদিন মেনে চললে আপনি স্বাভাবিকভাবেই ফোন পাশে নিয়ে ঘুমানোর প্রয়োজন বোধ করবেন না। এছাড়া ক্যান্ডি ক্রাশ কিংবা অন্যান্য গেমস খেলার চাইতে বই পড়ার অভ্যাস করুন এতে ঘুম যেমন তাড়াতাড়ি আসবে তেমনি মস্তিষ্কের উপর চাপও কম পড়বে।
Designed & Developed by TechSolutions BD