বলা হয়ে থাকে ২৭৩৭ খ্রিস্টপূর্বাব্দের কোনো এক সময়ে চীনের শেনাং নামে একজন সম্রাট ছিলেন। তিনি সবসময় উষ্ণ পানি পান করতেন। একদিন তিনি ভ্রমণে বের হয়েছিলেন। তখন তার খাওয়ার পানি তৈরির জন্য একটি পাত্রে পানি ফোটানো হচ্ছিল। হঠাৎ সবুজ রঙের কয়েকটি পাতা সেই পানিতে উড়ে এসে পড়ে। এতে কিছুক্ষণের মধ্যেই পানির রং পাল্টে যায়। এরপর পানিটি ফুটে গেলে শেনাং সেটা পান করেন এবং বেশ ঝরঝরে অনুভব করেন। এরপর তিনি অনুসন্ধান করেন সেই গাছটির এবং পরবর্তীতে তিনি সেই গাছের পাতা পানিতে ফুটিয়ে পান করতেন সতেজ লাগার জন্য। সেই থেকে এই চায়ের উৎপত্তি যাকে আমরা গ্রিন টি নামে চিনি।
চা গাছের সবুজ পাতাই মূলত গ্রিন টি। বিশেষ ভাবে প্রক্রিয়াজাত করে শুকিয়ে ব্যবহার করা হয় এই চা। স্বাদ তেতো হলেও পুষ্টিগুণে ভরপুর এই চা। সবুজ চায়ে রয়েছে ভিটামিন-এ, ই ও সি। আরও আছে ক্যালসিয়াম, ম্যাগনিসিয়াম ও বিভিন্ন মিনারেল। জেনে নেয়া যাক নিয়মিত সবুজ চা পানে কি বিষ্ময়করভাবে উপকৃত হয় আপনার শরীর!
Designed & Developed by TechSolutions BD