শরীরকে সুস্থ রাখতে হলে নানা ধরনের ভিটামিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি কেমন থাকবেন, তা অনেকাংশে এই সমস্ত ভিটামিনের শরীরে উপস্থিতি ও অনুপস্থিতির উপরে র্নিভর করে। আর সে কারণেই নিজের ডায়েটে নানা ধরনের ফল, শাক-সবজি রাখা প্রয়োজন। শরীর ঠিক রাখতে প্রসেসড খাবারের দিকে ঝোঁকা একেবারেই উচিত নয়। তবে সব কিছু আপাতদৃষ্টিতে ঠিক হয়েছে মনে হলেও অনেক সময়ই শরীরে নানা লক্ষণ ফুটে ওঠে যা গোলমালের ইঙ্গিত দেয়। কিন্তু তা বুঝতে না পারার কারণে অনেক সময় সেগুলির মোকাবিলা করে উঠতে পারি না। শরীরে ভিটামিনের অভাব হলেও একই রকমভাবে নানা লক্ষণ ফুটে ওঠে:-
শরীরে ভিটামিন-বি, জিঙ্ক, আয়রনের কমতি হলে ঠোঁটের কোণ বা মাঝের অংশ ফেটে যায়। এর থেকে বাচঁতে ডিম, মাছ, বাদাম, বাঁদাকপি, ব্রকোলি ইত্যাদি নিজের ডায়েটে রাখুন।
ভিটামিন –এ, কে, ই, ডি, বি ৭- এর অভাব হলে চুল পড়তে পারে। শুকনো ফল, অ্যাভোকাডো, কলা, মাশরুম, দানাশস্য নিজের ডায়েটে রাখুন।
ভিটামিন- ডি ও এ-ও ঘাটতি হলে এমন হতে পারে। ট্রান্স ফ্যাট ও স্যাচুরেটেড ফ্যাট রয়েছে, এমন খাবার কম খান। এর বদলে নানা ধরনের ফল, আখরোট, অ্যামন্ড ডায়েটে রাখুন।
অনেকেরই সারা গায়ে লাল ছোপ হয়ে চুলকাতে থাকে। ভিটামিন –বি, বি ১২, বি-৯ ও বি-৬ এর অভাবে এমন হতে পারে। বেশি করে সামুদ্রিক মাছ, ডিম, সবুজ শাক- সবজি নিজের ডায়েটে রাখুন।
ভিটামিন–বি-এর ঘাটতি ও ম্যাগনেশিয়াম, ক্যালশিয়াম ও পটাশিয়ামের কমতি শরীরে থাকলে হাতে- পায়ে টান লাগতে পারে। অ্যামন্ড, কলা, পালংশাক, বাঁধাকপি, আপেল, কুমড়ো ডয়েটে রাখলে এর থেকে মুক্তি পেতে পারেন।
ভিটামিন- বি এর অভাবে ক্লান্তি, অনিদ্রা, অবসাদ, হজমে গোলমাল, ওজন কমে যাওয়া ইত্যাদি হতে পারে।
মাড়ি থেকে রক্ত ঝরা, হজমের গোলমাল, নাক দিয়ে রক্ত পড়া, ঘা শুকোতে না চাওয়া, গাঁটেব্যথা ইত্যাদির কারণ ভিটামিন- সি-র ঘাটতি।
Designed & Developed by TechSolutions BD